পুলিশ পরিদর্শকের পদমর্যাদা নিয়ে বৈঠক অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হতে পারে। একই সঙ্গে পুলিশের উপপরিদর্শকের (সাব-ইন্সপেক্টর) পদও দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করার বিষয়টি প্রক্রিয়াধীন।এ জন্য পুলিশ সদর দপ্তরের প্রস্তাব পর্যালোচনা করে দেখতে কমিটি গঠন করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (আইন-বিধি) ফিরোজ মিয়ার নেতৃত্বে গঠিত ওই কমিটির বৈঠক গত রোববার অনুষ্ঠিত হয়। সংস্থাপন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, অর্থ ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জানতে চাইলে ফিরোজ মিয়া প্রথম আলোকে বলেন, বিষয়টি সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয় নিয়ে আরও বৈঠকের প্রয়োজন রয়েছে।প্রসঙ্গত, দেশে পুলিশ পরিদর্শকের অনুমোদিত পদের সংখ্যা মোট দুই হাজার ৩৬৭টি। এ ছাড়া বিভিন্ন শ্রেণীর (ক্যাটাগরির) পুলিশের উপপরিদর্শকের পদ রয়েছে ১১ হাজার ৪০৯টি।সূত্র জানায়, বিষয়টি দীর্ঘদিনের পুরোনো হলেও এখনো তা বিবেচনার পর্যায়েই রয়েছে। বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে এটি করতে চাইলে তা বেশ সময়সাপেক্ষ হতে পারে।