পুলিশ পাহারায় চিকি ৎ সাধীন আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট সদর হাসপাতালে পুলিশ পাহারায় ডাকাতি মামলার চিকি ৎ সাধীন আসামি শহীদুল ইসলাম সরকার (৩৫) গতকাল বৃহস্পতিবার ভোর রাতে পালিয়ে গেছেন।তিনি নড়াইল সদর উপজেলার ভরাসোনা গ্রামের রুবেল শেখের ছেলে। বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক আশিকুর রহমান বলেন, শহীদুল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাথরুমে যাওয়ার কথা বললে হাসপাতালে পাহারায় থাকা পুলিশের দুই সদস্য হাড়কড়া খুলে তাঁকে সেখানে নিয়ে যান। দীর্ঘ সময় পার হওয়ার পরও শহীদুলের কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা বাথরুমের দরজা খুলে ভেন্টিলেটর খোলা দেখতে পান।গত ২৫ নভেম্বর রাতে ডাকাতি কালে গ্রামবাসী শহীদুলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।