পুলিশ প্রতিবেদন না দেওয়া পর্যন্ত ফখরুলকে গ্রেপ্তার নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক তিন মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  হাইকোর্টের এ আদেশে মির্জা ফখরুল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে তাঁকে উপস্থিত নেতা-কর্মীরা স্বাগত জানান। গ্রেপ্তার এড়াতে মির্জা ফখরুল টানা এক মাসের বেশি সময় আত্মগোপনে ছিলেন। হয়রানি ও গ্রেপ্তার না করার বিষয়ে গত বুধবার হাইকোর্টে তাঁর পক্ষে আবেদন করা হয়। আত্মগোপন অবস্থা থেকে গতকাল সকালে তিনি হাইকোর্টে হাজির হন। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।