পুলিশ প্রশাসনের ১৪ পদে রদবদল
পুলিশ প্রশাসনের ১৪ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে র্যাবের পরিচালক বখতিয়ার আলমকে খুলনার পিটিসির কমান্ড্যান্ট, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মীর শহীদুল ইসলামকে র্যাবের পরিচালক, পুলিশ সদর দপ্তরে দায়িত্বরত এআইজি (গোপনীয়) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরে দায়িত্বরত পুলিশ সুপার আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে, শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমানকে নোয়াখালীর পুলিশ সুপার, নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারীকে মুন্সিগঞ্জের পুলিশ সুপার, গোপালগঞ্জের পুলিশ সুপার আবদুল কুদ্দছ আমিনকে ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার, ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. মনির হোসেনকে গোপালগঞ্জের পুলিশ সুপার, ঢাকা রাজারবাগ পুলিশের এআইজি (টেলিকম) ওয়াই এম বেলালুর রহমানকে নওগাঁর পুলিশ সুপার, ঢাকার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার আবদুল আলীম মাহমুদকে রাজারবাগ পুলিশের এআইজি (টেলিকম), কুষ্টিয়ার পুলিশ সুপার একরামুল হাবীবকে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মফিজ উদ্দিন আহম্মেদকে কুষ্টিয়ার পুলিশ সুপার, চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ময়নুল ইসলামকে দিনাজপুরের পুলিশ সুপার এবং মিশন থেকে প্রত্যাগত ও সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত রেজাউল হককে রাজবাড়ির পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।