পুলিশ ফাঁড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানিয়েছেন সেখানকার বাসিন্দারা৷ গত বুধবার বিকেলে ইউপি কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে এই দাবি জানানো হয়৷ আক্কেলপুর থানার পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম৷