পুলিশ বহনকারী বাস পুড়িয়েছেন শিবিরের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে জোরারগঞ্জ থানার কাছে পুলিশ বহনকারী একটি বাস পুড়িয়ে দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। গত বুধবার রাতে ওই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার উপজেলার মিঠাছড়া বাজারের বাইপাস সড়কে একটি ট্রাক কে বা কারা পুড়িয়ে দেয়। ওই মামলায় বুধবার সন্ধ্যায় মিঠাছড়া এলাকা থেকে কাউসার ও শহীদ নামে শিবিরের দুই কর্মীকে জোরারগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করে। শিবিরের ওই দুই কর্মীর সঙ্গে দেখা করতে শিবিরের ১০-১২ জনের একটি দল রাতে জোরারগঞ্জ থানায় আসে। কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার হওয়া কর্মীদের সঙ্গে দেখা করতে দেয়নি।