পুলিশ বাহিনীতে আরও দুটি গ্রেড-১ পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বাহিনীতে সচিব সমমানের (গ্রেড-১) আরও দুটি পদের অনুমোদন দিয়েছে সরকার। গত ৩০ এপ্রিল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে এই বাহিনীতে এখন গ্রেড-১ পদের সংখ্যা দাঁড়াল চারটি।পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, নতুন পদ দুটি হলো অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) ও বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক। পদ উন্নীত করা হলেও বর্তমানে এ দুটি পদে থাকা কর্মকর্তারা গ্রেড-১ পদের বলে বিবেচিত হবেন না। গ্রেড-২ (অতিরিক্ত মহাপরিদর্শক) পদের কর্মকর্তাদের মধ্য থেকে পদোন্নতির মাধ্যমে এ পদের কর্মকর্তাদের পদায়ন করা হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, নতুন দুটি গ্রেড-১ পদ সৃষ্টির কারণে সিভিল সার্ভিস (পুলিশ) ক্যাডার আইন সংশোধন করতে হবে।