পুলিশ বিএনপি আ.লীগ সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের দুই সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন। উপজেলার মাইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধনের প্রস্তুতিকালে সংঘর্ষ হয়।
গত ২৬ নভেম্বর উপজেলার মইলাকান্দা গ্রামে অবরোধকারীরা রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলার ঘটনায় গত রোববার ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ চেয়ারম্যান রিয়াদুজ্জানকে গ্রেপ্তার করে।
এদিকে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে বুধবারের সংঘর্ষের ঘটনায় রাতেই থানার এক উপপরিদর্শক পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করেছেন। জেলা বিএনপির সহসভাপতি রফিক চৌধুরীসহ ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করা হয়েছে।