প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, আওয়ামী লীগ তার রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য অন্যায়ভাবে রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার করে পুলিশ, বিজিবি ও র্যাব দিয়ে জনগণকে হয়রানি করছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল সোমবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন। দুই দফায় অবরোধ কর্মসূচি চলাকালে সারা দেশে বিরোধীদলীয় ২৯ জন নেতা-কর্মী ও সাধারণ মানুষকে হত্যা এবং শত শত মানুষকে আহত করার অভিযোগ করে এর প্রতিবাদে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, পুলিশ, র্যাব ও বিজিবির সহযোগিতায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে মানুষের বাড়ি বাড়ি হামলা ও লুটপাট করছে। গতকাল যশোরের মনিরামপুরে ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং শনিবার চাঁপাইনবাবগঞ্জে সাবেক সাংসদ লতিফুর রহমানের বাসায় ঢুকে র্যাব আসবাব ভাঙচুর করেছে।