পুলিশ ভ্যানের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত এক অটোরিকশার সংঘর্ষে অটোরিকশাচালক নিহত এবং দুজন যাত্রী আহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার দাঁড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালায়। এতে কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান ও পুলিশ ভ্যানের চালক খোরশেদ আলম আহত হন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ভৈরব থেকে দুজন যাত্রী নিয়ে অটোরিকশাটি কটিয়াদীতে যাচ্ছিল। সকাল সাড়ে আটটার দিকে দাঁড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে অটোরিকশাটির সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক হুসেন মিয়া (৪২) নিহত এবং যাত্রী মাইন উদ্দিন (৪৫) ও মুসলেম মিয়া (৩০) আহত হন। আহত ব্যক্তিদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা ভ্যানটি আটক করে পুলিশ সদস্যদের মারধর করে। হুসেন মিয়ার মৃত্যুর খবরে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ভৈরবের শম্ভুপুর রেলগেট এলাকায় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কুলিয়ারচর থানার ওসি সুব্রত কুমার সাহা বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি সঠিক দিক দিয়ে না চলে উল্টো দিক দিয়ে চলছিল। অটোরিকশাচালকের কারণেই দুর্ঘটনা ঘটেছে। ওসি বলেন, এ ঘটনায় কোনো পক্ষ মামলা করেনি।