পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গতকাল পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন হয়েছে। যমুনা রিসোর্টের সম্মেলনকক্ষে বিকেলে এই সম্মেলন হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার।জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাউছার আহমেদের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার (এসপি) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান, মুখ্য বিচারিক হাকিম মো. আকবর আলী শেখ, অতিরিক্ত জেলা হাকিম মো. লুৎফর রহমান প্রমুখ বক্তব্য দেন।