পুলিশ লাইনে নববর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজারবাগ পুলিশ লাইনে প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। পয়লা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকায় গতকাল শনিবার নববর্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নববর্ষের আমেজ তুলে ধরতে মাঠে পান্তা-ইলিশ, মেলা ও দেশি খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, আইজিপি নূর মোহাম্মদ, মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।