পুলিশ লাইনের ফটকে ছিনতাইকারীর হাতে কনস্টেবল আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজারবাগ পুলিশ লাইনের ফটকের সামনে গতকাল সোমবার ভোরে ছিনতাইকারীর হাতে মোতালেব হোসেন নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। পুলিশ লাইনের ৩ নম্বর ফটকের সামনে ঘটনাটি ঘটে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মোতালেব সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে যাচ্ছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার জন্য রাস্তায় দাঁড়াতেই ছিনতাইকারীরা তাঁকে কুপিয়ে পাসপোর্টসহ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র নিয়ে গেছে। এ কারণে তিনি মিশনে যেতে পারেননি।