পুলিশ সদস্যসহ মোটর সাইকেল চোর চক্রের পাঁচ সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিল্প পুলিশের এক কনস্টেবলসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি জোনের সহকারী কমিশনার মঞ্জুর মোরশেদ। আটক শিল্প পুলিশ সদস্যের নাম মো. শাহজালাল। অন্যদের পরিচয় জানা যায়নি।