পুলিশ সদস্যের খোঁজ মেলেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ হওয়ার দেড় মাসেও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদুল গ্রামের বাসিন্দা পুলিশ সদস্য কামরুল ইসলামের সন্ধান মেলেনি।পরিবার সূত্র জানায়, গত ১৩ মে পুলিশ কনস্টেবল কামরুল ইসলাম ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। এর দুদিন পর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তাঁরা কামরুলের কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি যোগদান করেননি। এরপর বিভিন্ন স্থানে সন্ধান করেও কামরুলকে না পেয়ে ২২ জুন তাঁর বাবা মনিরুল ইসলাম ব্রাহ্মণপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।