পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিয়েতে সমঞ্চত না হওয়ায় নড়াইল সদর উপজেলার ভুমুরদিয়া গ্রামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার লিপি খাতুন (৩৮) নামে ওই গৃহবধূ মারা যান। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালে আনা হয়।প্রতিবেশীরা জানান, দ্বিতীয় বিয়েতে মত দেওয়ার জন্য পুলিশ কনস্টেবল স্বামী কামাল হোসেন বেশ কিছুদিন ধরে লিপির ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। ১৭ মার্চ রাতে এ নিয়ে কথা -কাটাকাটির একপর্যায়ে কামাল হোসেন লিপির হাত-পা ও মুখ বেঁধে পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের চাচা মনু বিশ্বাস জানান, ১৮ বছর আগে ভুমুরদিয়া গ্রামের কামাল হোসেনের সঙ্গে গিলাতলা গ্রামের আমীর বিশ্বাসের মেয়ে লিপির বিয়ে হয়। তাঁদের এক ছেলে এক মেয়ে রয়েছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি নড়াইল শহরতলির সীমাখালী গ্রামে ভাড়া বাসায় থাকতেন। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত কামালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।