পুলিশ সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর থানার পুকুরে গোসল করতে নেমে গত মঙ্গলবার সন্ধ্যায় পানিতে ডুবে ইয়াসিন আলী (৪৮) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জগতলা গ্রামে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তিনি তিন মাস আগে ফরিদপুর থানায় যোগদান করেন। মাঝেমধ্যেই ফুটবল খেলতেন। ঘটনার দিন বিকেলে ফুটবল খেলে ক্লান্ত হয়ে পড়েন। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর রাত সোয়া আটটার দিকে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।