পুলিশ সপ্তাহ আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০১৪ আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন। তিনি বিশেষ অবদানের জন্য পদক পাওয়া কর্মকর্তাদের পদক পরিয়ে দেবেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, বিগত বছরগুলোতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ বাহিনী যেমন সাফল্য দেখিয়েছে, তেমনি সাম্প্রতিক সহিংসতা প্রতিরোধ, শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে গৌরবময় ভূমিকা রেখে চলেছে।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘আমি আশা করি, জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য পেশাদারি, মানবিক মূল্যবোধ ও নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন।’