পুলিশ সপ্তাহ শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক পুলিশ সপ্তাহ-২০১১ শুরু হচ্ছে আজ মঙ্গলবার। পুলিশ সপ্তাহ থেকে পুলিশ বাহিনীর পরবর্তী এক বছরের কর্মপরিকল্পনা তৈরি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচি আজ উদ্বোধন করবেন। একই সঙ্গে তিনি বার্ষিক কুচকাওয়াজের মাধ্যমে সালাম গ্রহণ করবেন। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, এ উপলক্ষে পদক দেওয়ার জন্য তালিকা তৈরি হয়েছে। এবার ৩৬ জন পদক পাচ্ছেন। বীরত্বপূর্ণ কাজের জন্য প্রতিবছরের মতো এবারও চার ধরনের পদক রয়েছে। পদকগুলো হলো বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম, রাষ্ট্রপ্রতির পুলিশ পদক-পিপিএম, বিপিএম সেবা এবং পিপিএম সেবা। পুলিশ সপ্তাহের কর্মসূচির মধ্যে রয়েছে, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক, বার্ষিক অপরাধ সম্মেলন, বিশেষ শাখার সম্মেলন ও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান।