পুলিশ সপ্তাহ শুরু হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ মঙ্গলবার থেকে বার্ষিক পুলিশ সপ্তাহ ২০১০ শুরু হচ্ছে। এবার সপ্তাহের কর্মসূচি থাকছে চার দিন। গত দুই বছরের বিশেষ কাজের জন্য এবার ৬২ জন কর্মকর্তাকে পদক দেওয়া হবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে বাণী দিয়েছেন।সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উদ্বোধন করে বার্ষিক প্যারেডে সালাম গ্রহণ করবেন। বিকেলে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ দেবেন। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সারা দেশের পুলিশ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন।