পুলিশ সমন্বয়ক ফণী ভূষণ হলেন পাটসচিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ও আইজিপি মর্যাদায় পুলিশ সমন্বয়ক ফণী ভূষণ চৌধুরীকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তাঁকে প্রেষণে এই পদে নিয়োগ দেওয়া হয়।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। এতে বলা হয়, প্রেষণ শেষে তিনি তাঁর ক্যাডারের নিজ পদে প্রত্যাবর্তন করবেন।
এর আগে গত রোববার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল মকবুলকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব পদে বদলি করা হয়।