প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে গতকাল সোমবার জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই বেলুন উড়িয়ে সমাবেশ উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবীর। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. আবদুর রহিম শাহ চৌধুরী। এতে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী, মুক্তিযোদ্ধা কমান্ডার জীতেন্দ্র নাথ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর পুলিশ সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে হুমায়ুন কবীর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।