পুলিশ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে নওগাঁ পুলিশ লাইনে অনুষ্ঠিত পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ফজলে রাব্বী, জেলা ও দায়রা জজ আরিফুর রহমান, পাবনার এসপি আলমগীর কবীর ও ডিআইজির সহধর্মিণী জোবাইদা বিনতে জাফর। অনুষ্ঠান শেষে ডিআইজি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।