প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলায় কর্মরত পুলিশ সদস্যদের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। বেলা আড়াইটায় কুমিল্লা পুলিশ লাইনস মাঠে ওই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ নারী কল্যাণের (পুনাক) সভাপতি শামসুন্নাহার রহমান। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।