পুলিশ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনস মাঠে গতকাল বিকেলে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক নিশারুল আরিফ। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন মণ্ডল, ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল এহসান, সাবেক সাংসদ জিয়াউর রহমান, ডিআইজির সহধর্মিণী ফারজানা শামীম প্রমুখ। অনুষ্ঠানে ২২টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।