পুলিশ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় গত বৃহস্পতিবার জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) এম খুরশীদ হোসেন। পুলিশ সুপার মোজাম্মেল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিআইজির সহধর্মিণী দিলরুবা খুরশীদ, নওগাঁ জেলা ও দায়রা জজ আরিফুর রহমান, রাজশাহীর পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন, জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হক ও চাঁপাইনবাবগঞ্জের পুলিশ টিএম মোজাহিদুল ইসলাম। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী মমতাজ। এ ছাড়া অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও শাহনাজ খুশি। এ ছাড়া নওগাঁ নৃত্যাঞ্চল শিল্পীগোষ্ঠী ও কুষ্টিয়ার লালন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গান ও নৃত্য পরিবেশ করেন।