পুলিশ সার্জেন্টদের স্বাস্থ্য পরীক্ষা ২৫ সেপ্টেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সার্জেন্ট নিয়োগ ২০১৭ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হবে। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের ভিআর ফরম পূরণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর ফরম পূরণের সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্র, পরীক্ষার্থীর বয়স, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সংশ্লিষ্ট সনদের মূলকপি, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে পিতা/পিতামহ, মাতা/মাতামহর নামে ইস্যুকৃত মুক্তিযোদ্ধা সনদের সঙ্গে মুক্তিবার্তা বা গেজেট ও মুক্তিযোদ্ধার জন্ম নিবন্ধনপত্রের মূলকপি এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নিকট সম্পাদিত এফিডেভিট অথবা বিজ্ঞ আদালতের দেওয়া সাকসেশন সার্টিফিকেটের মূলকপি অবশ্যই সঙ্গে আনতে হবে। এ ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র আনতে হবে। পরীক্ষার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। বাসস।