পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটিতে অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মোখলেসুর রহমান সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের এই সংগঠনের ৬১ সদস্যের নতুন কমিটি গঠিত হয় গত বুধবার। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির তথ্য জানানো হয়।
কমিটির পাঁচজন সহসভাপতির মধ্যে রয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, ডিবি ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ও আরআরএফের কমান্ড্যান্ট মীজানুর রহমান। পুলিশ সদর দপ্তরের এআইজি (সংস্থাপন) আমিনুল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত পাঁচজন হলেন ডিবি ডিএমপির উপকমিশনার (ডিসি) শেখ নাজমুল আলম, ডিএমপির ডিসি মোল্যা নজরুল ইসলাম, গাজীপুরের এসপি হারুন অর রশীদ, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুন্নাহার ও পুলিশ সদর দপ্তরের ভারপ্রাপ্ত এআইজি প্রলয় কুমার জোয়ারদার।