পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা গত বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ২০০৯ সালে সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকারকে সভাপতি এবং গাজীপুর জেলার পুলিশ সুপার এস এম মাহফুজুল হক নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক, ঢাকা রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেসুর রহমান, ডিআইজি (প্রশাসন) বেনজীর আহম্মেদ, কোষাধ্যক্ষ মোহম্মদ ইব্রাহীম ফাতেমী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, শেখ নাজমুল আলম ও সৈয়দ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মোল্লা নজরুল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক সুনন্দা রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এফ এম মাসুম রাব্বানী, সাংস্কৃতিক সম্পাদক এ কে এম হাফিজ আক্তার, ক্রীড়া সম্পাদক নিশারুল আরিফ, সদস্য নববিক্রম কিশোর ত্রিপুরা, জাবেদ পাটোয়ারী, মইনুর রহমান চৌধুরী, মোহাম্মদ আবুল কাশেম, আসাদুজ্জামান মিঞা, মঞ্জুর কাদের খান, মাহ্বুবুর রহমান, এস এম মনিরুজ্জামান, মিজানুর রহমান, জেড এ মোর্শেদ, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, প্রলয় কুমার জোয়ার্দার, কাজী আশরাফুল আজীম, সালমা সৈয়দ পলি ও মনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।