১৬ পুলিশ সুপার বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার পদমর্যাদার ১৬ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই বদলি কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির উপকমিশনার এসএম তানভীর আরাফাতকে কুষ্টিয়ার পুলিশ সুপার, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসানকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার, ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে সিএমপির উপকমিশনার, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. হাসানুজ্জামানকে ঝিনাইদহের পুলিশ সুপার, এসবির বিশেষ পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামানকে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদকে এসবির বিশেষ পুলিশ সুপার, খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খানকে শিল্পাঞ্চলের পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানকে খাগড়াছড়ির পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাকে হবিগঞ্জের পুলিশ সুপার, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে পুলিশ সদর দপ্তরের এআইজি, পিবিআইর পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদারকে চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীনকে বগুড়া চতুর্থ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার), বগুড়া চতুর্থ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ আবদুর রহিমকে খাগড়াছড়ি ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক, টুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. আবদুর রহমান খানকে সিআইডির বিশেষ পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার মাসুদ হোসেনকে কক্সবাজারের পুলিশ সুপার ও কক্সবাজারের পুলিশ সুপার একেএম ইকবাল হোসেনকে টুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।