পুলিশ সুপার পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৮ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পুলিশের বদলি হওয়া এই কর্মকর্তারা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে গাজীপুরের পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার মোল্যা নজরুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশে (বিএমপি), ডিএমপির মোল্লা জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশে (কেএমপি), ডিএমপির জয়দেব কুমার ভদ্রকে হবিগঞ্জের পুলিশ সুপার, ডিএমপির মো. শাহ আবিদ হোসেনকে পিরোজপুরে ও ডিএমপির মো. আবু কালাম সিদ্দিককে জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) তাপতুন নাসরীনকে রাজবাড়ীর পুলিশ সুপার, ঢাকার বিশেষ শাখার (এসবি) বিপ্লব বিজয় তালকুদারকে মুন্সিগঞ্জে, ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবদুল কাদেরকে নড়াইলে, ঢাকার এসবির আবদুর রহিম শাহ চৌধুরীকে ঠাকুরগাঁওয়ে, বরগুনার এসপি শ্যামল কুমার নাথকে কক্সবাজারে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এজাজ আহমেদকে ঢাকার বিশেষ পুলিশ সুপার (এসবি) করা হয়েছে। কুড়িগ্রামের পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডুকে সিএমপির উপকমিশনার, কুষ্টিয়ার মফিজউদ্দিন আহম্মেদকে ডিএমপির উপকমিশনার, আরএমপির প্রলয় চিসিমকে কুষ্টিয়ার পুলিশ সুপার, সিএমপির মাহমুদুর রহমানকে সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট করা হয়েছে।
জয়পুরহাটের পুলিশ সুপার মো. হামিদুল আলমকে মেহেরপুরের পুলিশ সুপার, কক্সবাজারের মো. আজাদ মিয়াকে ঢাকার এসবির বিশেষ পুলিশ সুপার, ঠাকুরগাঁওয়ের ফয়সাল মাহমুদকে এসএমপির উপকমিশনার, শিল্প পুলিশের মোহাম্মদ তবারকউল্লাহকে কুড়িগ্রামের পুলিশ সুপার, রাজবাড়ীর এসপি মো. রেজাউল হককে ফেনীতে, ফেনীর এসপি পরিতোষ ঘোষকে সিএমপির উপকমিশনার, গাজীপুরের এসপি মো. আবদুল বাতেনকে ডিএমপির উপকমিশনার, ঢাকা রেঞ্জে সংযুক্ত হাসান মো. শওকত আলীকে বরগুনার এসপি, হবিগঞ্জের এসপি মো. কামরুল আমীনকে সিএমপির উপকমিশনার, মেহেরপুরের এসপি এ কে এম নাহিদুল ইসলামকে আরএমপির উপকমিশনার, পিরোজপুরের এসপি এস এম আক্তারুজ্জামানকে ডিএমপির উপকমিশনার করা হয়েছে।
এ ছাড়া রংপুরের পুলিশ ট্রেনিং কলেজের (পিটিসি) পদোন্নতি পাওয়া পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানকে পটুয়াখালীর এসপি করা হয়েছে।