পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত বদলির আদেশে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তীকে বগুড়ার পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জের এসপি মোহাম্মদ সাঈদুর রহমানকে পিরোজপুরে, পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খানকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জে, মানিকগঞ্জের এসপি রিফাত রহমান ওরফে শামীমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ সদর দপ্তরের আরেক এআইজি মো. শহীদুল ইসলামকে নোয়াখালীতে, নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেনকে ঢাকার বিশেষ শাখায় (এসবি) এবং শিল্পাঞ্চল পুলিশের ৪ নম্বর ইউনিটের এসপি মো. সাখাওয়াত হোসেনকে ১ নম্বর ইউনিটে পদায়ন করা হয়।