পুলিশ সুপার পদের ২১ কর্মকর্তার বদলি ও পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিএস পুলিশ ক্যাডারের পুলিশ সুপার পদে ২১ জন কর্মকর্তার বদলি ও পদোন্নতি হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বদলি হওয়া ও পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে ডিএমপির উপকমিশনার শাহ মিজান শাফিউর রহমানকে ঢাকার পুলিশ সুপার, ঢাকার বিশেষ শাখার সুপার মো. মনিরুজ্জামানকে সিলেটে, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হককে নারায়ণগঞ্জে, ডিএমপির উপকমিশনার নুরুল ইসলামকে ময়মনসিংহে, ডিএমপির উপকমিশনার মাহবুব আলমকে টাঙ্গাইলে, পুলিশ সদর দপ্তরের এআইজি আনিসুর রহমানকে মেহেরপুরে, বান্দরবানের মিজানুর রহমানকে রংপুরে, ডিএমপির উপকমিশনার সঞ্জিত কুমার রায়কে পদোন্নতি দিয়ে বান্দরবানের পুলিশ সুপার, ঝিনাইদহের আলতাফ হোসেনকে সাতক্ষীরায়, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানকে পদোন্নতি দিয়ে ঝিনাইদহে, সিএমপির উপকমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁঞাকে রাজশাহীতে, সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনাকে চট্টগ্রামে, বাগেরহাটের নিজামুল হক মোল্যাকে খুলনায়, ঢাকা রেলওয়ে রেঞ্জের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়কে বাগেরহাটে, লালমনিরহাটের টি এম মোজাহিদুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ, রংপুর আরআরএসের কমান্ড্যান্ট এস এম রশিদুল হককে লালমনিরহাটে, মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলমকে দিনাজপুরে, দিনাজপুরের রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরে এআইজি, ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জায়েদুল আলমকে মুন্সিগঞ্জে, মুন্সিগঞ্জের বিপ্লব বিজয় তালুকদারকে নাটোরে এবং নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জিকে ডিএমপির উপকমিশনার করা হয়েছে।

এর মধ্যে ময়মনসিংহে দুটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ অনুযায়ী নির্বাচন সম্পন্ন হওয়ার পর নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে পুলিশ সুপারের বদলি কার্যকর হবে। একইভাবে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ অনুসারে এই এলাকার নির্বাচনের পর বদলি কার্যকর হবে।