পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা শহরে কর্মরত সাংবাদিকেরা গতকাল রোববার পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন। দুপুর ১২টায় সাংবাদিকেরা প্রেসক্লাব থেকে মৌন মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে যান এবং কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন।এ সময় পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘আমরা মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দুজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’