পুলিশ সুপারের কার্যালয়ে বোমা হামলার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ও সরকারি বাসভবনে বোমা হামলাসহ তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ায় এক তরুণকে আটক করা হয়েছে। গতকাল রোববার শহরের রহমাননগর এলাকা থেকে বিল্লাল শেখ ওরফে দিপু (২৫) নামের ওই তরুণকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, মুঠোফোনের শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে গতকাল দুপুর ১২টার দিকে বিল্লালকে আটক করা হয়। এ সময় হামলার হুমকি দিতে ব্যবহূত মুঠোফোনটিসহ আটটি মুঠোফোন জব্দ করা হয়। আটক তরুণ শহরের রহমাননগর এলাকার মৃত দুলাল শেখের ছেলে।
পুলিশি হেফাজতে থাকা বিল্লাল অবশ্য দাবি করেন, তিনি পুলিশকে কোনো হুমকি দেননি। হুমকির কাজে ব্যবহূত মুঠোফোনটি তাঁর হলেও অন্য কেউ সেটা ব্যবহার করে এ কাজ করেছে কি না, তা তিনি বুঝতে পারছেন না।