প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলায় নবাগত পুলিশ সুপার জাকির হোসেন খান জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়। সভায় জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় নবাগত পুলিশ সুপার জাকির হোসেন খান জেলাকে মাদক ও জুয়ামুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশিক্ষক) আশরাফুল ইসলাম, সৈয়দপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাজেদুর রহমান, নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা প্রমুখ। নীলফামারী প্রতিনিধি|