পুলিশ সুপারের স্ত্রীকে উত্ত্যক্ত করায় যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপারের স্ত্রীকে উত্ত্যক্ত করায় আওয়ামী লীগের এক নেত্রীর বখাটে ছেলেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ বাজারে এ ঘটনা ঘটে।বাগাতিপাড়া থানার সূত্রে জানা গেছে, ঢাকার সিআইডি দপ্তরে কর্মরত পুলিশ সুপার রুহুল আমিনের স্ত্রী নাছিমা বেগম গতকাল সকাল আটটায় কাদিরাবাদ বাজারে নিজ বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওয়ালিয়া ইউনিয়ন মহিলা লীগের সম্পাদিকা এবং ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রয়েজান বেগমের ছেলে রফিকুল ইসলাম (২২) তাঁকে উত্ত্যক্ত করেন। নাছিমা বিষয়টি তাত্ক্ষণিকভাবে বাগাতিপাড়া থানার ওসিকে জানালে পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। বাগাতিপাড়া থানার ওসি মীর্জা আবদুস সালাম বলেন, আটক হওয়া যুবক বখাটে ও নেশাগ্রস্ত।