পুলিশ সেজে মজা করতে গিয়ে ধরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর রেলওয়ের জেলা পুলিশ ক্লাবের একটি কক্ষ থেকে ভুয়া পুলিশ কর্মকর্তা সেজে অবস্থান করা সামসুজ্জামান নয়ন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সৈয়দপুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্র জানায়, নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে ওই ব্যক্তি সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ ক্লাবের ১০ নম্বর কক্ষটি বরাদ্দ নিয়ে দুই দিন ধরে অবস্থান করছিলেন। তবে তাঁর কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সামসুল আলম গতকাল তাঁকে চ্যালেঞ্জ করেন।গ্রেপ্তার হওয়া সামসুজ্জামান থানায় বসে জানান, মিথ্যা পরিচয়ের আড়ালে তাঁর কোনো দুরভিসন্ধি ছিল না। ভুয়া পুলিশ কর্মকর্তার পরিচয় দিয়ে তিনি পঞ্চগড় থানায় গিয়েও ভালো অ্যাপায়ন পেয়েছিলেন। মজা পেয়ে এখানেও একই পরিচয়ে কক্ষটি বরাদ্দ নেন। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটিপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে বলে জানান।এসআই সামসুল আলম বলেন, ‘আমরা প্রথমে ওই ব্যক্তিকে সত্যিকারের একজন পুলিশ কর্মকর্তাই ভেবেছিলাম। তাই জিজ্ঞাসাবাদের আগে তাঁকে পুলিশি সমঞ্চানও দেওয়া হয়। তবে পরে যখন চ্যালেঞ্জ করা হয়, তখন তিনি নিজের পরিচয় স্বীকার করেন। তাঁর কাছ থেকে একটি ভুয়া পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে।’ সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ নিয়ে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।