পুলিশ হতাহতের ঘটনায় উদ্বেগ জামায়াতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের কনস্টেবল মুকুল হোসেন নিহত ও নূরে আলম গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প নেই।
গতকাল বুধবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এসব কথা বলেন। বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আশা করি, সরকার দোষারোপের রাজনীতি বন্ধ করে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে পদক্ষেপ নেবে। বিজ্ঞপ্তি।