পুলিশ হত্যা মামলার আসামিসহ শিবিরের দুই ক্যাডার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ জামায়াত-শিবিরের দুই ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের চকবাজার অলি খাঁ মসজিদসংলগ্ন এলাকা থেকে কোতোয়ালি থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁরা হলেন সাদ্দাম (২৬) ও সোয়েব (২৭)। সাদ্দামের বাড়ি লোহাগাড়ায় ও সোয়েবের বাড়ি সাতকানিয়ায়। পুলিশ জানায়, সাদ্দাম পুলিশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার দুজনকে লোহাগাড়া পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ জানায়, জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার সড়ক অবরোধ এবং বিভিন্ন স্থানে ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। ওই হামলায় এক পুলিশের মৃত্যু হয়।