পুলিশ হত্যার ঘটনায় আরও ১ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া থানার ঢালারচর পুলিশ ফাঁড়ির তিন সদস্যকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ঢাকার সাভারের পৌর এলাকা থেকে আইয়ুব আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি বেড়া উপজেলার দাসপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আইয়ুব আলী হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত। এ নিয়ে এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।পুলিশ জানায়, ২০ জুলাই ঢালারচর ফাঁড়ির তিন পুলিশ হত্যার ঘটনায় যে কয়েকজন অংশ নেন আইয়ুব আলী ছিলেন তাঁদের অন্যতম। গোপন সংবাদের ভিত্তিতে বেড়া ও ঢাকার সাভার থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় সাভার পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল শনিবার সকালে তাঁকে বেড়া থানায় নিয়ে যাওয়া হয়।