পুলিশ হেফাজত থেকে পালিয়েছে কিশোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকা মো. রতন মিয়া (১৪) নামের এক কিশোর পুলিশ হেফাজত থেকে পালিয়েছে৷
গতকাল মঙ্গলবার বিকেলে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ওই কিশোর পালিয়ে যায়৷ রতনের বাড়ি টঙ্গীর মাছিমপুর এলাকায়৷
পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন আগে একটি চুরির মামলায় গ্রেপ্তার হওয়ার পর আদালত তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠান৷ টঙ্গী থানার পুলিশ গতকাল সকালে রতনকে একটি মামলায় হাজিরা দিতে গাজীপুর আদালতে নিয়ে যায়৷ আদালত থেকে ফিরে কিশোর উন্নয়ন কেন্দ্রে প্রবেশের সময় রতন কৌশলে পুলিশের হাত থেকে ফসকে দৌড়ে পালিয়ে যায়৷
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কিশোরকে ধরতে অভিযান চালানো হচ্ছে৷