পুলিশ হেফাজত থেকে ফিরে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জ থানার পুলিশের হেফাজত থেকে শ্রমজীবী এক যুবক বাড়ি ফেরার পর মারা যাওয়ার ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আবদুল মালিক (২৭) নামের এক যুবক শনিবার রাতে নিজ বাড়িতে মারা যান। তাঁর পরিবার পুলিশের নির্যাতনে মালিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে গতকাল রোববার জকিগঞ্জ বিচারিক হাকিমের আদালতে তিন পুলিশ সদস্যকে আসামি করে একটি এজাহার দাখিল করেছে।বাড়ি ফেরার পর মৃত্যু ও পুলিশের বিরুদ্ধে অভিযোগের খবর পেয়ে জকিগঞ্জ থানার একদল পুলিশ যুবকের মরদেহ বাড়ি থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।মালিকের পরিবার সূত্র জানায়, উপজেলার কসনকপুর ইউনিয়নের ইনামতি গ্রামের মৃত আবদুন নূরের ছেলে আবদুল মালিক পেশায় একজন শ্রমিক। ১২ জুন ইউনিয়ন অফিসবাজার থেকে স্থানীয় একদল লোক মালিককে পুলিশের হাতে তুলে দেয়। এলাকায় একটি চুরির পুরোনো ঘটনায় স্থানীয় কিছু লোক পুলিশের কাছে মৌখিক অভিযোগ করলে জকিগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা সন্দেহজনক আসামি হিসেবে মালিককে আটক করে থানাহাজতে রেখে পরে আদালতের মাধ্যমে জেলে পাঠান।খবর পেয়ে মালিকের পরিবারের সদস্যরা ১৭ জুন আদালতের মাধ্যমে জামিন নেন এবং ১৮ জুন মালিক মুক্তি পান। মালিকের বড় ভাই আবদুল খালিক জানান, পুলিশের সঙ্গে পূর্বপরিচয় থাকা একই গ্রামের শামীম চৌধুরী ও তাঁর ভাই এসআই মোস্তফাকে দিয়ে মালিককে আটক করান। পরে থানাহাজতে রেখে তাঁকে বেধড়ক পেটানো হয়। এ সময় শামীমও থানাহাজতে উপস্থিত ছিলেন বলে মালিক মৃত্যুর আগে তাঁদের বলে গেছেন। বিচারিক হাকিমের আদালতে দাখিল করা মামলার এজাহারে তিন পুলিশ, শামীমসহ আরও ছয়জনের নাম উল্লেখ করে তাঁদের অভিযুক্ত করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, জকিগঞ্জ থানার এসআই জাকির হোসেন মালিকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গতকাল বিকেলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে মালিকের শরীরে একাধিক জখম থাকার বিষয়টি উল্লেখ রয়েছে।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আবদুল হাই বলেন, ‘আমার জানামতে থানা হেফাজতে রেখে মালিককে কোনো নির্যাতন করা হয়নি। অভিযোগ ওঠায় মৃত্যুর প্রকৃত কারণ বের করতে ময়নাতদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’