পুলিশ হেফাজতে মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ হেফাজতে মোহামঞ্চদ ভিখু (৩০) নামের এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশের নির্যাতনে ভিখুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে গতকাল শনিবার দুপুরে এলাকাবাসী বিক্ষোভ করেছে। সদর থানার ওসি গোলাম মর্ত্তুজা জানান, শুক্রবার সন্ধ্যায় শহরের পিটিআই বস্তি এলাকা থেকে মদ্যপানের অভিযোগে ভিখুকে গ্রেপ্তার করা হয়। সারা রাত থানাহাজতে রাখার পর গতকাল সকালে বুকে ব্যথা অনুভব করলে ভিখুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভিখু শহরের পিটিআই বস্তির ইসমাইল হকের ছেলে। ভিখুর আত্মীয়স্বজনেরা অভিযোগ করেছেন, গ্রেপ্তারের ভিখুর ওপর নির্যাতন করা হয় এবং নির্যাতনে অসুস্থ হয়ে পড়লেও তাঁকে হাসপাতালে নিতে বিলম্ব করা হয়। পুলিশের অবহেলার কারণেই ভিখুর মৃত্যু হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন। এই অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভও হয়। ওসি অভিযোগ অস্বীকার করে বলেন, লাশের ময়নাতদন্তের প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।