পুলিশকে এক দুর্বৃত্তের পিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া শহরে গতকাল সোমবার আবদুর রশিদ (৫৫) নামের ট্রাফিক পুলিশের এক সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছে এক দুর্বৃত্ত। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে শহর বাইপাস সড়কের পৈরতলা বাসস্ট্যান্ডে রশিদ দায়িত্ব পালন করছিলেন। এ সময় পেছন থেকে তাঁর মাথার ওপর লোহার রড দিয়ে সজোরে আঘাত করে এক দুর্বৃত্ত। এতে রশিদ রাস্তায় লুটিয়ে পড়েন।