পুলিশকে চড় মারার অভিযোগে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে পুলিশকে চড় মারার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে গত শনিবার রাতে নাটোর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল রোববার এক বিএনপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।নাটোর থানা সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে শহরের বিএনপি অফিসের সামনে দলীয় বিক্ষোভ কর্মসূচি চলাকালে কিছু উচ্ছৃঙ্খল কর্মী উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফকে চড় মারে। এ ব্যাপারে শনিবার রাতে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ গকতাল রোববার ভোরে আলী হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।