পুলিশকে জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বলেছেন, পুলিশকে জনগণের মধ্যে আস্থার জায়গা সৃষ্টি করতে হবে। কারণ পুলিশ জনগণের কাছাকাছি অবস্থান করে। মানুষ যখন বিপদে পড়ে, তখন প্রথমেই পুলিশের শরণাপন্ন হয়। তাই পুলিশকে জনতার সঙ্গে ভালো আচরণ ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করতে হবে। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর-ভাট্টা হাওরে পুলিশের একটি তদন্তকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মানিকখালী বাজারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কিশোরগঞ্জের পুলিশ সুপার মীর রেজাউল আলম সভায় সভাপতিত্ব করেন।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক শাহ কামাল, বিএনপির সাবেক সাংসদ আখতারুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মিয়া মো. ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. সাইফুল ইসলাম প্রমুখ।