প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী পুলিশকে ১৩ শতক জমি দান করেছেন। গতকাল বৃহস্পতিবার ফেনীর মিজান ময়দানে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে পুলিশ সুপার মো. রেজাউল হকের মাধ্যমে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের হাতে জমির দলিল তুলে দেওয়া হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়সংলগ্ন ওই জমিতে পুলিশ কর্মকর্তাদের জন্য মেস নির্মাণ করা হবে। সমাবেশ শেষে পুলিশের মহাপরিদর্শক মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় জমিদাতা সাংসদ নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।