পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে নাশকতার তথ্য জানা থাকলে তা পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, কোথাও কোনো ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগ বা নাশকতার আশঙ্কা থাকলে, কোথাও এ ধরনের কিছু হলে নিকটস্থ থানা অথবা নিচের নম্বরগুলোতে জানানোর জন্য অনুরোধ করেছে ডিএমপি। নম্বরগুলো হলো, পুলিশ কন্ট্রোল রুম: ৮৬১৪৩০০, ৯৬৬৫৪০৭, ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১০০১১২২, ০১১৯১০০১১৩৩, গোয়েন্দা পুলিশ (ডিবি) কন্ট্রোল রুম: ৯৩৪১৪৯৩, ০১১৯১০০১১০০, ০১১৯১০০১১১১, ০১৬৭৮০২৪৬৫২।হরতালে ধ্বংসাত্মক কাজ না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।