পুলিশকে ধন্যবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার যমুনা ডিপোর সামনে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশ এলাকা থেকে ‘ভারতীয় তিরখেলা’ নামের জুয়ার আসর বন্ধ করায় এলাকাবাসী সভা করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে টেকনিক্যাল রোড এলাকায় এ সভা হয়। এলাকার মুরব্বি এম এ মান্নান খানের সভাপতিত্বে সভায় এম এ হক বাবুল, বশির আহমদ, মামুন হাসান, শামিমুর রহমান, জাকির হোসেন, একরামুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। তাঁরা দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিপন দাস ও ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম আহমদকে অভিনন্দন জানান। নিজস্ব প্রতিবেদক, সিলেট